শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

পাবনা পাকশী হার্ডিঞ্জ ব্রিজের চলমান ভাঙ্গন পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ড

Reading Time: < 1 minute

সেলিম মোর্শেদ রানা, পাবনা:
পাবনা পাকশী হার্ডিঞ্জ ব্রিজের চলমান ভাঙ্গন পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ডের তত্ববধায়ক প্রকৌশলী কোহিনুর আলম। দুপুরে হার্ডিঞ্জ ব্রিজের চলমান ভাঙ্গন পরিদর্শন শেষে বক্তব্যে বলেন, ভূমিকম্প, মাটির য়সহ যেকোনো আঘাত প্রতিরোধ করে ১শ’ বছর ধরে ঠিকে আছে এই হার্ডিঞ্জ ব্রিজ। খরস্রোতা যতো নদী আছে তার একটি বাংলাদেশের পদ্মা নদী। এই নদীতে প্রবাহিত পানির পরিমাণ বেশি থাকায় নদীর বালু চরের পাড় ভাঙছে, তবে এ বালুচর ভাঙলে ব্রিজের কোন ধরনের ক্ষতি হবার সম্ভাবনা নেই। নদীর গভীরতা ও প্রশস্ততা এবং তলদেশে মাটির ধরন এসব কিছুর পরিক্ষা নিরীক্ষা করেই এ নদীর উপর নির্মাণ করা হয়েছে এই হাডিংঞ্জ ব্রিজ। এসময় আরো উপস্থিত ছিলেন পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহিন রেজা সহ সরকারি বিভিন্ন কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com