মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
সেলিম মোর্শেদ রানা :
গতকাল রাত ৯টায় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যা বের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা আটঘরিয়া উপজেলা একদন্ত বাজার অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী সাইফুল ইসলাম প্রামানিক নামে একজনকে গ্রেফতার করে।

আসামীর নিকট হতে ১টি অবৈধ বিদেশী রিভালবার ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ও অপরাধ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। আসামীর বিরুদ্ধে পাবনা আটঘরিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানায় র্যা ব।