মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাবনা শহরে রনি হত্যা মামলার প্রধান আসামী টোকাই মিরাজুলসহ ৩জন গ্রেফতার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনা : পাবনা শহরের ডিগ্রি কলেজ বটতলা মোড়ে দিনে দুপুরে যুবলীগ কর্মি রনিকে ‍পাবনায় কুপিয়ে হত্যা করা মামলায় প্রধান আসামীসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ ।এ ঘটনায় নিহতের ভাই মোঃ জাহিদ হাসান রানা বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।রনি হত্যার মামলার এজাহারকৃত প্রধান আসামী মিরাজুল ইসলাম ওরফে টোকাই মিরাজুলসহ ৩জনকে গ্রেফতার করে পাবনা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, পাবনা পৌর রাধানগর নারায়নপুর মহল্লার মোঃ রেজাউলের ছেলে ৩টি হত্যাসহ একাধিক মামলার আসামী মিরাজুল ইসলাম ওরফে টোকাই মিরাজুল। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ গ্রেফতারের কথা স্বীকার করেন। তবে মিরাজুলসহ ৩জন গ্রেফতারের কথা স্বীকার করলেও শুধু মিরাজুলের নাম বলেন।

অন্য দুজনের নাম বলেননি। তবে একটি সুত্র জানায়, রেজা ও সাগর নামে ২জনকে গ্রেফতার করা হয়। কখন ও কোথা থেকে গ্রেফতার করা হয় জানতে চাইলে ওসি বলেন, শনিবার দিবাগত রাতে শহরের আশ পাশ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এদিকে একটি সুত্র নিশ্চিত করে গ্রেফতারকৃতরা হত্যাকান্ড সংঘটিত করে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের এক চেয়ারম্যানের আশ্রয়ে ছিল। পুলিশ সেখান থেকে তাদেরকে গ্রেফতার করে। এদিকে স্থাণীয়দের দাবি মুল আসামীসহ গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে হত্যাকান্ডে আদেশদাতাসহ এর আশ্রয় প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহবান জানান। উল্লেখ্য, গত ২০ মে বিকাল সাড়ে ৪টার দিকে দিনে দুপুরে মৃত জালালের ছেলে তানভীর আহমেদ রনি (৩২)কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।হত্যার পরে আসামিরা গা ঢাকা দেয়। পরদিন ২১ মে নিহত রনির ভাই রানা বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।হত্যার ২দিন পর মুল আসামীসহ ৩জন গ্রেফতার হলেন পুলিশের হাতে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com