বুধবার, ২৯ Jul ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

ফিলিস্তিনিদের ৫০ মিলিয়ন ডলার সহায়তা আটকে দিলেন মার্কিন সিনেটর

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক:

ফিলিস্তিনিদের ৫০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এক সিনেটর। গত মাসে ১১দিন ব্যাপী হামাস-ইসরাইল যুদ্ধে ইসরাইলি যুদ্ধবিমান গাজায় শত শত ভবন ধ্বংস করে। মিশরের সহায়তায় দুই পক্ষের যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ওই আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, যুদ্ধে ফিলিস্তিনি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা আটকে দেওয়ার মাধ্যমে গাজায় ভবন, সড়ক ও নিরাপদ পানি সরবরাহ স্থাপনা নির্মাণ বিলম্বিত হবে। এতে ব্যাপক ভোগান্তিতে পড়বে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসী।

কংগ্রেসে পাস হওয়া ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা গত মাসে রিপাবলিকান সিনেটর জেমস রিশ বন্ধের পদক্ষেপ নেন। ২০১৮ সালের একটি আইনকে ব্যবহার করে তিনি এটি আটকে দেন। তিনি বলেন এই অর্থ হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে যাবে না সেটা আগে নিশ্চিত করতে হবে।

ফিলিস্তিনে সহায়তা পাঠানোর পক্ষে কাজ করছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, জেমস রিশ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যেই এই অর্থায়ন আটকে দিয়েছেন। তবে হাউসে ইহুদি প্রতিনিধি জ্যামি রাসকিনসহ অনেক ডেমোক্রেট প্রতিনিধি ফিলিস্তিনিদের অর্থ ছাড়ের আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com