মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

ফুলপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার

ফুলপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার ফুলপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার

Reading Time: < 1 minute

বাহার উদ্দিন, ফুলপুর, ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলপুরে জনকল্যাণমূলক কার্যক্রম, সামাজিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) পবিত্র রমজানের ১৭তম দিনে উপজেলার শেরপুর রোডের হাজী কমিউনিটি সেন্টারে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন- অনুষ্ঠানে রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মুনির রিফাত বলেন, ফুলপুরে জনকল্যাণমূলক কার্যক্রম, শিক্ষা সহায়তা, মানবিক উদ্যোগ ও সামাজিক উন্নয়নে ফাউন্ডেশনটি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

ভবিষ্যতে এসব কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, আসন্ন ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

এ সময় এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সবার সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকেরা ফুলপুর উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত তুলে ধরেন। সভা শেষে দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com