মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

বগুড়া ধুনটে সেচ পাম্প চুরি ৫শ বিঘা জমির কৃষকেরা বিপাকে

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
বগুড়ার ধুনট উপজেলায় সেচ পাম্প চুরির ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার প্রায় ৫শ বিঘা জমিতে পানি সেচ দেওয়া নিয়ে বিপাকে পড়েছে কৃষকেরা। এঘটনায় শনিবার ওই সেচ পাম্পের মালিক শরাফত জামান পাশা বাদী হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানাগেছে, ধুনট উপজেলার চালাপাড়া-চৈতারপাড়া বালুর দিয়ার এলাকায় কোন বৈদ্যুতিক সেচ পাম্প না থাকায় ৩ শতক জমিতে ১৫ লাখ টাকা খরচ করে বাটিকাবাড়ি গ্রামের শরাফত জামান পাশা সেখানে দুটি সেচ পাম্প স্থাপন করেন। বৈদ্যুতিক সেচ পাম্প স্থাপনের ফলে ওই এলাকার প্রায় ৫শ বিঘা ফসলী জমিতে স্বল্প খরচে পানি সেচ দিয়ে আসছিল কৃষকেরা। গত বুধবার (৪ জানুয়ায়ি) রাতে বৈদ্যুতিক সেচ পাম্পের একটি মোটর চুরি হয়ে যায়। এবিষয়ে সেচ পাম্পের মালিক শরাফত জামান পাশার স্ত্রী শাহনাজ পারভিন বলেন, গত ২৭ ডিসেম্বর থেকে পেঁচিবাড়ি গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে আবুল কালাম তাদের সেচ পাম্পে শ্রমিকের কাজ নেয়। সেই সুবাদে আবুল কালামের কাছে সেচ পাম্প দু’টির ঘরের চাবি রয়েছে। বৃহস্পতিবার সকালে আবুল কালামকে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে না পাওয়া গেলে সেচ পাম্পের ঘরে গিয়ে দেখতে পাই, দুটি তালা ও সেচ পাম্পের মোটর সেখানে নেই। পরে আবুল কালামকে জিজ্ঞাসাবাদ করলে সে বিভিন্ন তালবাহানা করতে থাকে। একপর্যায়ে সে মোটর চুরির বিষয়ে কোন কথার উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়।
এঘটনার পর থেকেই তার আর কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তাই ধারনা করছি, আবুল কালাম ও তার সহযোগিরা ৯৫ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক মোটরটি চুরি করেছে। এদিকে সেচ পাম্পের মোটর চুরি হওয়ায় প্রায় ৫শ বিঘা জমিতে পানি সেচ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। তাই এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com