সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

বগুড়ায় বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা

Reading Time: < 1 minute

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সদরে ছুরিকাঘাতে আছিয়া বেগম (৬৮) নামের এক বৃদ্ধা নিজ ঘরে খুন হয়েছেন। মঙ্গলবার (১১মে) রাত ৯টার দিকে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের বিলপাড়া গ্রামে এই হত্যার ঘটনা ঘটে বলে জানা গেছে। বগুড়া সদর থানার পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে এবং হত্যায় ব্যবহৃত ছুরি এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। নিহত আছিয়া খাতুন ওই এলাকার মৃত রমজান আলীর স্ত্রী। স্থানীয়রা জানান, নিহত আছিয়া তার ছেলে, নাতি ও ছেলের বউ নিয়ে একই বাড়িতে থাকতেন। মঙ্গলবার রাতে তার শয়নকক্ষে গলা কাটা লাশ দেখে পুলিশে খবর দেন স্বজনেরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে। বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, হত্যার ঘটনা উন্মোচনের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com