শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

News Headline :
পাবনায় ৬০ দিনে ৯৭১ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেফতার অভিযান অব্যাহত রাজশাহীর পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ থানায় এজাহার রাজশাহীতে অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা পাবনা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভা থেকে ৫টি সিলিং ফ্যান প্রদান রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

বগুড়া ডিবির অভিযানে ইয়াবা ও দেশীয় তৈরী চোলাই মদসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

মোঃ আমানুল্লাহ আমান, বগুড়া :
বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা (বিপিএম-বার) সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে , বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী অভিযানে ৫৬(ছাপ্পান্ন) লিটার চোলাই মদ ও ৫২ (বায়ান্ন) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বগুড়া ডিবির একটি টিম (৪ জুলাই) রবিবার বেলা ১০.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার সদর থানাধীন নামাজগড় ডালপট্টি সাকিনস্থ মোঃ সাইদ ওরফে গিট্টু এর বসতবাড়ীতে অভিযান চালিয়ে পশ্চিম দুয়ারী শয়ন ঘরের ভিতর হইতে ৫২ (বায়ান্ন) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী ১। মোঃ সাইদ ওরফে গিট্টু (৩০), পিতা-মোঃ নূর আলম, সাং-নামাজগড় ডালপট্টি, থানা-বগুড়া, জেলা-বগুড়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী সাইদ ওরফে গিট্টু বগুড়া সদর থানার আরোও ৬টি অস্ত্র, ডাকাতি ও মাদকসহ অন্যান্য মামলায় এজাহারভুক্ত আসামী।
বগুড়া ডিবির অপর একটি টিম (৪জুলাই) রবিবার বেলা ১১.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার আদমদীঘি থানাধীন শান্তাহার এলাকার মালগুদামস্থ জৈনক মোঃ মিজানুর রহমান(৪০), পিতা-মৃত হাকিম এর সিএনজি গ্যারেজের সামনে ফাঁকা জায়গা অভিযান চালিয়ে ৫৬ (ছাপ্পান্ন) লিটার চোলাই মদসহ আসামী ১। মোঃ আফছার আলী(৫০), পিতা-মৃত মোহাম্মদ আলী, সাং-ডালপট্টি, ২। আনন্দ(৩৬), পিতা-মৃত মাধব চন্দ্র প্রাং, সাং-হাটখোলা নতুন বাজার ৩। মেহেদুল হাসান বাপ্পা(৩৫), পিতা-মোঃ মনসুর আলী, সাং-উত্তর পোত্তা, সর্বথানা-আদমদীঘি, জেলা-বগুড়াদেরকে গ্রেফতার করে।
বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার আদমদীঘি ও সদর থানায় পৃথক পৃথক মামলা রজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com