সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

News Headline :
পাবনা এডওয়ার্ড কলেজে কাতার চ্যারিটির অর্থায়নে ছয়তলা ছাত্রাবাস নির্মাণ শুরু সুন্দরবন উপকূলে পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী মোরগ লড়াই পাবনার ফরিদপুরে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার; নিখোঁজের পাঁচ দিন পর গিয়াস উদ্দিন সরদার  জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পাবনা পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কোটি মানুষের জানাজায় রাখাল রাজার পাশে রাখাল রানী সমাহিত আপেষহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া নেই আগামী দিনের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেমন হবে জানালেন যুগ্ম আহ্বায়ক অভি পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

বগুড়া মুরইল হতে আদমদীঘি সান্তাহার ঢাকা রোড পর্যন্ত সওজের অবৈধ স্থাপনা উচ্ছেদ

Reading Time: < 1 minute

হুমায়ুন আহমেদ, আদমদীঘি বগুড়া :
আদমদীঘিতে সওজের অবৈধ স্থাপনা উচ্ছেদ বগুড়ার আদমদীঘিতে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গায় গড়ে ওঠা প্রায় তিন শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। আজ ১০ই জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুরইল বাজার থেকে সান্তাহার ঢাকা রোড এলাকা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়ে ওই সওজের জমি উদ্ধার করা হয়। একইসাথে ধ্বংস করা হয় প্রায় ৩০০শতাধীক অবৈধ দেয়াল ও কাঁচা-পাকা স্থাপনা। সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রাফিউল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। সওজ কর্মকর্তারা জানান, এর আগেও কয়েক দফা এ সড়কের দু’পাশে গড়া অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। এরপরও উপজেলার মুরইল বাজার থেকে সান্তাহার পূর্ব ঢাকা রোড় এলাকা পর্যন্ত স্থানীয় প্রায় তিনশতাধিক ব্যক্তি সড়ক ও জনপথ বিভাগের জায়গায় ঘর ও দেয়াল নির্মাণ করে অবৈধ দখল করে রেখেছিল। কর্তৃপক্ষ ফের বেদখল হওয়া সরকারি জমি উদ্ধারের সীদ্ধান্ত নেয়। এমন খবরে কেউ কেউ নিজ দায়িত্বে তাদের স্থাপনা সরিয়ে নেয়া শুরু করেন। আবার কেউ কেউ তাদের স্থাপনা সরিয়ে না নেওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ বিল্ডিং, দেয়াল, কাঁচা-পাকা স্থাপনাসহ কমপক্ষে ৩০০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান মুঠোফোনে বলেন, মহাসড়ক যানজটমুক্ত রাখতে এবং সড়ক প্রশস্তকরণের জন্য সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com