শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

ফিরোজ হোসেন, বদলগাছী নওগাঁ:
নওগাঁর বদলগাছীতে ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে ২০২৬) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বদলগাছী, নওগাঁ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য জনাব মোঃ ফজলে হুদা।  স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। এ ধরনের কর্মসূচি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভাপতির বক্তব্যে ইউএনও ইসরাত জাহান ছনি বলেন, কৃষি নির্ভর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি ও বেসরকারি অংশীদারদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, উদ্যোক্তা, কৃষি কর্মকর্তা ও বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন। কংগ্রেসে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com