সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

বদলগাছীর পাহাড়পুরে গাঁজাসহ মাদক মামলার তালিকাভুক্ত আসামী গ্রেফতার

Reading Time: 2 minutes

নুরুজ্জামান লিটন, নওগাঁঃ

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরে গাঁজাসহ মাদক মামলার তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
২৭ জুলাই,বুধবার, রাত পৌনে দশটায় পাহাড়পুর ইউপির জগদিশপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ ফেরদৌস ওয়াহেদ মন্ডল (৫৯।সে জগদিশপুর গ্রামের মৃত আলতাব হোসেন মণ্ডলের ছেলে বলে জানা গেছে। বদলগাছী থানার মামলা সূত্রে জানা গেছে,এসআই (নিঃ) মোঃ সালাহউদ্দিন আল-মামুন, সঙ্গীয় এটিএসআই/১৭ মোঃ রেজাউল করিম, এটিএসআই/১২৭ গাউসুল আজম, কং/৪২৬ মোঃ রফিকুল আলমসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনা সময় বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, বদলগাছী থানাধীন জগদিশপুর গ্রামের সুলতান চেয়ারম্যান (সাবেক) মোড়ের পুকুরের উত্তর পাড়ে জনৈক আজাদের বাড়ীর সামনে বাঁশ ঝাড়ের ভিতরে মাদকদ্রব্য গাঁজা বিক্রি করার জন্য একজন লোক অবস্থান করছে।
উক্ত সংবাদ পেয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জকে মোবাইল ফোনে জানিয়ে তার নির্দেশক্রমে তাৎক্ষনিকভাবে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ঘটনাস্থল রাত পৌনে দশটায় সময় হাজির হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত আসামী পালানোর চেষ্টাকালে বাঁশঝাড়ের নিচে মাটিতে পড়ে চোখের নিচে সামান্য আঘাত প্রাপ্ত হয়ে পুলিশের হাতে আটক হয়। এ বিষয়ে জানতে চাইলে পাহাড়পুর পুলিশ ফাঁড়ির এসআই মোঃ সালাহউদ্দিন আল-মামুন বলেন,আসামী আটকের পর সেখানে উপস্থিত সাক্ষী ১। মোঃ বাবু (হকার বাবু) (৬০), পিতা- মৃত নুরুল ইসলাম,গ্রাম জগদিশপুর (ফকিরপাড়া), থানা- বদলগাছী জেলা নওগাঁ ২। মোঃ আবু বকর সিদ্দিক (৪৫), পিতা- মোঃ আব্দুস সামাদ,গ্রাম- ব্রজেরপুর, ইউপি- ভাদশা, থানা ও জেলা- জয়পুরহাটদ্বয়ের উপস্থিতিতে আমি নিজে আসামীর শরীর তল্লাশীকালে আসামী মোঃ ফেরদৌস এর পড়ে থাকা লুঙ্গির পিছনের ডান টেমর হতে তার নিজ হাতে বাহির করে দেওয়া সাদা পলিথিনের মধ্যে ১০০ (একশত) গ্রাম গাঁজা, যার মুল্য অনুমান ৩,০০০/- (তিন হাজার) টাকা উদ্ধার করি। গাঁজাগুলি পেয়ে উপস্থিত সাক্ষীদের সামনে আমার সঙ্গে থাকা ডিজিটাল ওজন মাপার যন্ত্র দিয়ে ওজন করে ঘটনাস্থলে বর্নিত স্বাক্ষীদের স্বাক্ষর গ্রহন করে সীলগালা করি। তিনি আরো জানান,উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে অনেক আগে থেকেই গাঁজা ও মাদকের ব্যবসা করে আসছিল বলে স্বীকার করে এবং গাঁজাগুলি বিক্রি করার উদ্দেশ্যে কাছে রেখেছে বলে ও জানান। আটককৃত আসামী ও জব্দকৃত মালামালসহ অভিযান শেষে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসামীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে এবং গাঁজা হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সরণী ১৯(ক) ধারার অপরাধ করেছে মর্মে উক্ত আসামির বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com