মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

বর্তমান সরকারের আমলে শিক্ষা খাতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে–শিক্ষামন্ত্রী দীপু মনি

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল যশোর :
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের  আমেনা খাতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি। আজ বেলা সাড়ে ১১টার সময় বাগআঁচড়া বাগুড়ি এলাকায় ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের শুভ উদ্বোধন শেষে সূধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন  শিক্ষামন্ত্রী।যশোর জেলা প্রশাসক  মো: তমিজুল ইসলাম খান এর সভাপতিত্বে এসময় সূধী সমাবেশ ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৫ যশোর-১ এর  সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: মশিউর রহমান, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের  সামাজি রাজনৈতিক ও  গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি  এইচএসসি পরীক্ষার সময় বিএনপির আন্দোলন কর্মসূচি পেছানোর আহবান জানান বর্তমান সরকারের আমলে শিক্ষা খাতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে শিক্ষামন্ত্রী দীপু মনি আরও বলেন আমরা শিক্ষা ব্যবস্থায় আনন্দ নিয়ে আসতে চাই। শুধু সংখ্যায় নয়, শিক্ষায় গুণে ও মানের দিকে নজর দিতে হবে। শিক্ষা ব্যবস্থার ক্রুটি খুঁজে বের করে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি ও সানুগ্রহ নির্দেশনায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করতে হবে।
এর আগে ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের নবনির্মিত ভবন ও কলেজ চত্বর ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন তিনি। এদিকে শার্শার মাটিতে শিক্ষামন্ত্রীর আগমনে দলমত নির্বিশেষে মাননীয় মন্ত্রীকে ফুলেল শুভেচছায় সীক্ত করেন কলেজের প্রতিষ্ঠাতা, শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও  শার্শার আপামর জনগন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com