শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবৈধভাবে বদলী বানিজ্যের অভিযোগ

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, ঈশ্বরদী পাবনা:
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর মধ্যে বদলী বানিজ্যি’র একাধিক অভিযোগ পাওয়া গেছে। বদলী বানিজ্যি করনের মধ্যে রয়েছে একই ষ্টেশন এলাকায় এক দপ্তর থেকে আরেক দপ্তরে।
অভিযোগ থেকে জানা যায়, রেলওয়ে পশ্চিম জোনের আওতাধীনের নিরাপত্তা বাহিনীর এই বদলী যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এমনি একটি ঘটনা ঘটেছে যশোর বেনাপোল ষ্টেশনে । সেখানে এই বাহীনির কয়জনের নামে অভিযোগ তুলে তাদের কে বদলি করা হয়েছে।আর এই বদলি ঘিরে নানা প্রকার প্রশ্ন বিদ্ধ দেখা দিয়েছে সংশ্লিষ্ট বাহিনীর মধ্যে।
অপরদিকে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে বদলি সংক্রান্তে দুই একজন হলুদ সাংবাদিক জরিত রয়েছে। ঐ হলুদ সাংবাদিক নিরাপত্তা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে গভীর সখ্যতা রয়েছে বলেও সুত্রটি জানায়। অপর দিকে এই বাহীনির মধ্যে কর্ম স্হলে যথাযথ ডিউটি না করে অবৈধভাবে সরকারী টি এ উক্তোলন করা হচ্ছে।
অবৈধভাবে একাধিক টি এ উক্তোলন কারীদের মধ্যে খুলনা রেলওয়ে আইবি শাখায় কর্মরত মোঃ ওয়েস করোনীর নামো রয়েছে। এব্যাপারে তার সাথে কথা বললে তিনি বলেন আমি ১/২ টা তুললেও আমার মতো আরো অনেকেই আছে। অপর এক প্রশ্নের উওরে তিনি বলেন আমি খুলনায় ১০/১২ বছর চাকরি করছি । আমার সাথে চীফ কমান্ডেন্ট স্যারের ভালো সম্পর্ক তাই অনেকেই আমার প্রতি হিংসা করে আমার বিরুদ্ধে এমন অভিযোগ করলেও করতে পারে।অপরদিকে উপরোক্ত বিষয়গুলো তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার বলে সচেতন মহল মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com