মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

বাঘায় কঠোর লকডাউনের প্রথম দিনেই ১৩ জনকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত

Reading Time: < 1 minute

আবুল হাশেম রাজশাহী:
রাজশাহীর বাঘায় শুক্রবার (২৩জুলাই ) সকাল ১১ টার উপজেলা বঙ্গবন্ধু চত্বর ও বাঘা বাজার সহ বিভিন্ন মোড়ে মুখে মাস্ক না থাকা , মটরবাইকে ৩জন আরোহণ ,হেলমেট না থাকা ও বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাঘুরি করায় অভিযান চালিয়ে ১৩ জনকে মোট ৫ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান । এছাড়া উপজেলা বিভিন্ন মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা গেছে লকডাউন ফলপ্রসূ করার উদ্দেশ্যে মাস্ক বিহীন বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করছেন এবং সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কে-কোন গন্তব্যে যাচ্ছে উত্তর ফলপ্রসূ না হলে তাদেরকে বাসার উদ্দেশ্যে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অতি জরুরি পন্য যেমন ,ঔষধের দোকান, কাঁচাপন্য, মুদি দোকান ব্যাতীত সকল দোকান বন্ধ দেখা গেছে । বাঘায় বিশেষ লকডাউনে সাধারণ মানুষের আনাগোনাও ছিলো কম। এদিকে বাঘার ঐতিহাসিক মাজারে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীরা সরকারি বিধিনিষেধ অমান্য করে চালাচ্ছে তাদের রান্না বান্না ও খাবারের আয়োজন । এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান বলেন,সরকারি নির্দেশনা উপেক্ষা করে অযথা মটরবাইকে ঘোরাঘুরি , ৩জন আরোহী,মাস্ক ও হেলমেট ব্যবহার না করায় ১৩টি মামলায় ৫ হাজার ২শত টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরও জানান, করোনা ঝুঁকি এড়াতে এই অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com