সোমবার, ১৩ Jul ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

News Headline :
নওগাঁর পত্নীতলায় গভীর রাতে বিধবার জমি দখলের অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ কামনা যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার  হুমকি  দিয়ে অর্থ  আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা পাবনার ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে মোবাইল কোর্টে ১ জন কে কারাদণ্ড সহ অর্থদন্ড চারঘাটে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার পাবনা সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত মান্দায় বন্যার্তদের পাশে ছাত্রদল পানিবন্দী ২০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ শিমুল বিশ্বাসের বিরুদ্ধে আবু সাঈদ চেয়ারম্যানকে শেল্টার দেয়ার অভিযোগ: প্রাসঙ্গিক কিছু কথা পাবনায় ওসি আব্দুস সালামের যোগদানের খবরে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের উচ্ছাস ভেস্তে যতে পারে পুলিশ সুপারের পরিকল্পনা পাবনায় ৬০ দিনে ৯৭১ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেফতার অভিযান অব্যাহত রাজশাহীর পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ থানায় এজাহার

বাঘায় পদ্মার ওপারে ইব্রাহিমকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামী ঢাকা থেকে গ্রেফতার

Reading Time: < 1 minute

আবুল হাশেম, বাঘা, রাজশাহী :
রাজশাহীর বাঘায় পদ্মার ওপারে ইব্রাহিম হত্যা মামলার প্রধান আসামী রশিদমালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ১৭ জুলাই দিবাগত রাতে ঢাকার জয়দেবপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানা যায়,বাঘার পদ্মার ওপারে ইব্রাহিম নামে এক ব্যাক্তিকে চৌমাদিয়া বাজারের পার্শ্বে গুলি করে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় মামলার প্রধান আসামী রশিদমাল (৩৫) দির্ঘদিন পালাতক ছিল। সর্বশেষ শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার জয়দেবপুর থানার সহযোগিতায় সংশ্লিষ্ট এলাকা থেকে বাঘা থানা পুলিশের উপ-সহকারি (এস.আই) মোকারম সহ সঙ্গীয় ফোর্স গ্রেপ্তার করে তাকে। মামলার তদন্ত কর্মকর্তা মোকারম হোসেন বলেন, রশিদ মালকে শনিবার গ্রেপ্তারের পর রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং চারদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। উল্লেখ্য উপজেলার চৌমাদিয়া চরাঞ্চলে দিদার ব্যাপারীর গম ক্ষেতের পার্শ্বে মজনু দর্জির কলার বাগান রয়েছে। উক্ত বাগানে গত ২৬ ফেব্রুয়ারী সকালে দিদার ব্যাপারী তার লোকজন নিয়ে জমির আগাছা পরিষ্কারের লক্ষে আগুন দেয়। এতে পার্শ্ববর্তী মজনু ব্যাপারীর কলার বাগানে আগুন ছড়িয়ে পড়ে। ফলে কলার বাগানে ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় মজনু ব্যাপী ঐদিন সন্ধ্যায় দিদার ব্যাপারীকে চড়-থাপ্পড় মারে। এর জের ধরে ২৮ ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকার সময় দিদার ব্যাপারী তার লোকজন নিয়ে অতর্কিত মাজনুদর্জির উপরে হামলা চালায়। এ খবর পেয়ে মজনুর লোকজন এগিয়ে এলে তাদের উপরে হামলা এবং গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে ৪ জন গুলিবিদ্ধসহ আরো ৪ জন আহত হয়। এ ঘটনার কিছু দিন পর ইব্রাহিমকে গুলি করে হত্যা করে প্রতিপক্ষরা। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, পৃথক ঘটনায় দু’টি মামলা হয়েছে। এ ঘটনায় ইব্রাহিম হত্যা মামলার ২ নং আসামী দিলা ব্যাপারীকে গত মাসে কুষ্টিয়া থেকে গ্রেপ্তারের পর শনিবার রাতে এ মামলার প্রধান আসামী রশিদমালকে গ্রেপ্তার করে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com