রবিবার, ২৬ Jul ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

বাঘায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত‍্যু!

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর বাঘায় বিদ‍্যুৎপৃষ্ট হয়ে সুমন (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার ( ১২ এপ্রিল) দুপুর একটায় এই দুর্ঘটনা ঘটে। সে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্ৰামের লিটন আলীর একমাত্র ছেলে এবং বাঘা শাহদৌলা সরকারি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।
সুমনের পারিবারিক সূত্রে জানা যায়, এদিন দুপুর এক টার দিকে সুমন নিজ বাড়ির রান্নাঘরের বাল্বের সংযোগ ঠিক করতে যায়। এসময় হোল্ডারে তার বের হয়ে থাকায় তারের স্পর্শে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: মেহনাজ শারমিন তাকে মৃত: ঘোষণা করেন।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কারও কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com