সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন

বাড়ী ফিরলো ঝিনাইদহে কোয়ারেন্টাইনে থাকা ৮৬ ভারত ফেরত যাত্রী

Reading Time: < 1 minute

শেখ ইমন,ঝিনাইদহ:
১৪ দিন বাধ্যতামুলক কোয়ারেন্টাইন শেষে বাড়ী ফিরল ৮৬ জন ভারত ফেরত যাত্রী। মঙ্গলবার সকালে শহরের পিটিআই হোস্টেল প্রাঙ্গণে তাদের পাসপোর্ট ও করোনার নেগেটিভ ফলাফল দেওয়া হয়। ঝিনাইদহের জেলা প্রশাসক মজিবর রহমান জানান, গত ৩ ও ৪ মে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে আসা ১৬৭ জন যাত্রীকে ঝিনাইদহ শহরের পিটিআই ও এইড কমপ্লেক্সে বাধ্যতামুলক কোয়ারেন্টাইনে রাখা হয়। ১৪ দিন জেলা প্রশাসনের তত্বাবধানে তারা কোয়ারেন্টাইনে ছিল। সোমবার বিকেলে তাদের করোনার নমুনা সংগ্রহ করা হয়। সন্ধ্যার পর নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসায় মঙ্গলবার তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের বাড়ি, ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে। জেলা প্রশাসক আরও জানান, গত সোমবার ২৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়। এছাড়াও ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে ৪ জনের করোনা পজেটিভ আসায় তাদের ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com