বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস

বিদ্যুৎ সাশ্রয়ে রাজশাহী মহানগরীর অর্ধেক সড়ক বাতি বন্ধ রাখার ঘোষণা মেয়রের

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় বিদ্যুতের ঘাটতি রয়েছে। ফলে রাজশাহীসহ পুরো উত্তরাঞ্চলে বেশ কয়েকদিন থেকে ভয়াবহ লোডশেডিং এর কারণে তীব্র গরমে মানুষের জীবনযাত্রা একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে। তাই বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনায় নিয়ে রাত ১২ পর থেকে রাজশাহী মহানগরীর আলোকোজ্জ্বল ঝলমলে সড়ক বাতির অর্ধেক কমিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। রোববার (১০ জুলাই) বিকেলে রাজশাহী মহানগরীতে কোরবানির বর্জ্য অপসারণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নগরপিতা খায়রুজ্জামান লিটন এই ঘোষণা দেন।
মেয়র লিটন বলেন, ‘সড়ক আলোকায়নে সংশ্লিষ্ট ঠিকাদার ও বিদ্যুৎ বিভাগের সাথে কথা হয়েছে যে রাত ১২টা বা ১টার পর ৫০ শতাংশ লাইট কমিয়ে দেয়া হবে। রাত তিনটা বা চারটার দিকে আলো আরও কমিয়ে দিয়ে মোটামুটি বলা যেতে পারে এখন যে বিদ্যুৎ আমরা ব্যবহার করছি এর চার ভাগের এক ভাগ এক মাসের মধ্যে চলে আসবে। এ সময় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নাগরিকরা অনেকটা নিজেরাই এত চমৎকারভাবে পরিষ্কার করেছেন যে শহরের রাস্তাঘাট ঝকঝক করছে কোরবানি দেয়া জায়গাগুলি। এ রকম সহযোগিতাই আমরা চাই।’
মেয়র আরও বলেন, ‘কোরবানির বর্জ্য অপসারণে সকাল থেকেই কাজ করা হচ্ছে। আজকের দিনে ৫৮টি সেকেন্ডারি পয়েন্টে কোরবানির বর্জ্য জমা করা হচ্ছে এবং আমরা আশা করছি, রাত ১০টা থেকে সর্বোচ্চ ১২টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা সম্ভব হবে ‘ হয়েছেও তাই। রাতের মধ্যেই রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতায় নিয়োজিত কর্মীরা রাতের মধ্যেই পরিস্কার ঝকঝকে শহর নগরবাসীকে উপহার দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com