সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

বেনাপোলে ভারত ফেরত বাংলাদেশি যাত্রীর শরীরে করোনা শনাক্ত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল :

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত ফেরত খুলনার দৌলতপুরের মুনসুর শেখের ছেলে সাদ্দাম শেখ নামে এক বাংলাদেশি যাত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। র‌্যাপিড এ্যান্টিজেন পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে এটি নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ কি না তা এখনও জানা যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় করোনা আক্রান্ত যাত্রীকে বেনাপোল ইমিগ্রেশন থেকে যশোর আইসোলেশনে নেওয়া হয়। গত ১৩ নভেম্বর ভ্রমণ ভিসা নিয়ে তিনি ভারতের হায়দ্রাবাদ গিয়েছিলেন। শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে ফেরত আসা করোনা পজেটিভ যাত্রীকে যশোর আইসোলেশনে নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে সতর্কতার সাথে কাজ করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ। এদিকে যাত্রীর শরীরে করোনা পজেটিভ খবরে মুহুর্তে ইমিগ্রেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। নড়েচড়ে বসেন স্বাস্থ্য কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com