শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগণ নবগঠিত কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন এবং সফলতা কামনা করেছেন।

Reading Time: 2 minutes

মো: নঈম চৌধুরী, বোরহানউদ্দিন ভোলা :

মানবতার কল্যাণ, যুব উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা এবং জরুরি সেবা পৌঁছে দেওয়ার দীপ্ত অঙ্গীকার নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ভোলা ইউনিটের আওতাধীন বোরহানউদ্দিন উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম-এর ২০২৬–২০২৮ মেয়াদের ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় (নতুন বাজার, ভোলা) থেকে অনুমোদিত এই নতুন কার্যনির্বাহী কমিটি আগামী ১ জুন ২০২৬ থেকে ৩১ মে ২০২৮ পর্যন্ত দুই বছর মেয়াদে তাদের নিয়মিত সাংগঠনিক, সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে। নতুন গঠিত এই কমিটিতে মোঃ নাঈমজাহান চৌধুরী যুব দলনেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া সাগর চন্দ্র রায় যুব উপ-দলনেতা-১ এবং শ্রাবন্তী রানী দে যুব উপ-দলনেতা-২ হিসেবে দায়িত্ব লাভ করেছেন। ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের স্বাক্ষরে এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন লাভ করে। কমিটিতে স্বাক্ষর করেন: মোঃ হুমায়ুন কবির সোপান (সেক্রেটারি, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট), মাহাবুবুর রহমান মিলন (সহকারী পরিচালক / হেড অব লেভেল অফিসার, ভোলা রেড ক্রিসেন্ট ইউনিট), মোঃ আরিফুর রহমান (যুব প্রধান, যুব রেড ক্রিসেন্ট, ভোলা ইউনিট), মোঃ এনায়েত উল্লাহ (উপ-যুব প্রধান-১, যুব রেড ক্রিসেন্ট, ভোলা ইউনিট) বিভাগভিত্তিক দায়িত্ব বণ্টনে প্রশাসন, সংগঠন এবং নিয়োগ বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে মোঃ সোহানুর রহমান ও উপ-বিভাগীয় প্রধান হিসেবে পানামা আক্তার পিপাসা দায়িত্ব পেয়েছেন। প্রশিক্ষণ এবং সহ-পাঠ্যক্রম বিভাগে বিভাগীয় প্রধান ইয়াসিন আরাফাত এবং উপ-বিভাগীয় প্রধান হিরনময় অভি দে নির্বাচিত হয়েছেন। আইসিটি, মিডিয়া এবং যোগাযোগ বিভাগে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন আব্দুর রহমান ও উপ-বিভাগীয় প্রধান হিসেবে থাকবেন তাওহিত ইসলাম তাহিন। তাছাড়াও দুর্যোগ ও মানবিক প্রতিক্রিয়া বিভাগে বিভাগীয় প্রধান মোঃ শাকিল ও উপ-বিভাগীয় প্রধান আফরিন জাহান লামিয়া, স্বাস্থ্য পরিষেবা বিভাগে বিভাগীয় প্রধান মোঃ ফজলে রাব্বি ও উপ-বিভাগীয় প্রধান মোঃ মারুফ বিল্লাহ এবং সম্পদ সংগ্রহ বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে আরিফুর রহমান ও উপ-বিভাগীয় প্রধান হিসেবে মোঃ শাহিন আহমেদ দায়িত্ব লাভ করেছেন। ভবিষ্যৎ অঙ্গীকার নতুন কমিটির যুব দলনেতা মোঃ নাঈমজাহান চৌধুরী বলেন, “রেড ক্রিসেন্টের মূলনীতি ধারণ করে বোরহানউদ্দিন উপজেলার প্রতিটি অঞ্চলে দুর্যোগ মোকাবিলা, স্বেচ্ছায় রক্তদান, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ এবং যুবসমাজকে সমাজসেবামূলক কাজে যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।” ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির যুব দলনেতা মোঃ নাঈমজাহান চৌধুরী, যুব উপ-দলনেতা সাগর চন্দ্র রায় ও শ্রাবন্তী রানী দে-সহ সকল সদস্যকে শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন। নবাগত কমিটির নেতৃবৃন্দ জানান, বোরহানউদ্দিন উপজেলায় মানবিক কর্মকাণ্ড ত্বরান্বিত করা, আত্মমানবতার সেবায় যুব সমাজকে উদ্বুদ্ধ করা, প্রথমিক চিকিৎসা এবং দুর্যোগ মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এই টিম সর্বাত্মকভাবে কাজ করে যাবে। ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগণ নবগঠিত কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন এবং সফলতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com