শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী আটক, কারাদণ্ড ও অর্থদন্ড

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী আটক, কারাদণ্ড ও অর্থদন্ড ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী আটক, কারাদণ্ড ও অর্থদন্ড

Reading Time: < 1 minute

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, ভাঙ্গুড়া :

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে আটক করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। বুধবার (১ এপ্রিল ২০২৬ ) উপজেলার সরদার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন-সানোয়ার (৪২), পিতা মৃত তমিজ উদ্দিন এবং সুমন (৪০),পিতা আবুল কালাম আজাদ। উভয়েই ভাঙ্গুড়া উপজেলার সরদারপাড়া এলাকার বাসিন্দা।অভিযান চলাকালে তাদের কাছ থেকে ‘টেপেন্ডলার’ নামক মাদক দ্রব্য উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পাবনা জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এবং ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এই অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুই আসামীকে প্রত্যেক কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আরো কঠোর অবস্থান বজায় থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com