বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন

ভারত থেকে বিপজ্জনক বার্তা পাচ্ছে বাংলাদেশ : কাদের

Reading Time: < 1 minute

আহসান হাবিব, নিজস্ব প্রতিনিধি:

গতকালও ভারতে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিল। দেশটি এখন করোনার তাণ্ডবে লণ্ডভণ্ড।
অক্সিজেন উৎপাদনে বিখ্যাত দেশ হওয়া সত্ত্বেও ভারত আজ চরম অক্সিজেন সংকটে। সেখানে হাহাকার লেগেই আছে; ফুটপাতও এখন দেশটির শ্মশানঘাটে পরিণত হয়েছে।
এমতাবস্থায় আবার করোনার তৃতীয় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং ভারত থেকে বিপজ্জনক বার্তা পাচ্ছে বাংলাদেশ।
রোববার রাজধানীর আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত ‘মুজিববর্ষ ও কোভিড-১৯ মোকাবিলায় করণীয়’ শীর্ষক আলোচনাসভায় এসব কথা বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।
দেশের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের বলেন, দেশে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের ভয়ঙ্কর ভারতীয় ধরন। সামান্যতম উদাসীনতায় বিপজ্জনক ভবিষ্যতেরই পূর্ভাবাস।
এ দেশের জনগণ অতীতে অনেক প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ শেখ হাসিনার নেতৃত্বে সফলতার সঙ্গে মোকাবিলা করেছে উল্লেখ করে তিনি বলেন, চলমান করোনা দুর্যোগও তার নেতৃত্বে সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবে বাংলাদেশ।
সেতুমন্ত্রী এখনই সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই মহামারি থেকে রক্ষা পেতে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে যার যার অবস্থানে থেকে ঈদ উদযাপন করে এই প্রাণঘাতী করোনাকে প্রতিরোধ করাই এখন একমাত্র অবলম্বন বলে মনে করেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিন্ন শত্রু করোনাকে বাদ দিয়ে এখনও দেশে রাজনীতির ‘ব্লেম গেম’ চলমান উল্লেখ করে বলেন, যত দোষ কেবল নন্দঘোষ শেখ হাসিনা ও তার সরকারের।
‘অথচ বাংলাদেশ এখনও তুলনামূলকভাবে ভালো আছে শেখ হাসিনার মতো সাহসী, দূরদর্শী ও মানবিক নেতৃত্বের কারণে।’
ওবায়দুল কাদের বলেন, জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় করে শেখ হাসিনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনতে সামর্থ্য হয়েছেন, এ কথা তার নিন্দুকেরাও স্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com