সোমবার, ২৭ Jul ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

মানিকছড়িতে রাস্তার পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধার

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির মানিকছড়িতে রাস্তার পাশ থেকে ফুটফুটে জীবিত এক নবজাতক(কন্যা) সন্তানকে উদ্ধার করেছে পুলিশ।শনিবার(২৬ নভেম্বর) বিকেলে  পুলিশের জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশের সহায়তা চান অজ্ঞাত এক স্থানীয়। পরে মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ মো. শাহানূর রহমানের নির্দেশনায় উপজেলার গোদারপাড় এলাকার রাস্তার পাশ থেকে নবজাতককে উদ্ধার করে পুলিশ! মানিকছড়ি থানার এসআই মো. আওলাদ হোসেন জানান, পুলিশের জরুরী সেবা নাম্বার ৯৯৯-এ ফোন দিয়ে স্থানীরা বিষয়টি জানালে ঘটনাস্থলে ছুটে এসে নবজাতককে জীবিত সুস্থ্যাবস্থায় উদ্ধার করি। তবে তাৎক্ষণিক নবজাতকের কোনো পরিচয় পাওয়া যায়নি। নবজতকটির বয়স আনুমানিক দুই দিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শিশুটি দুগ্ধজাতক হওয়া ওই এলাকার স্থানীয় এক মহিলার কাছে অস্থায়ী ভাবে জিম্মায় রাখা হয়েছে। তবে পরবর্তিতে আইনি প্রক্রিয়া শেষে তাকে স্থায়ী জিম্মায় হস্তান্তরের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com