শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

মেহেরপুরে প্রকাশ্য দিবালোকে ২ জনকে হত্যা

Reading Time: < 1 minute

রুমানা আক্তার,মেহেরপুর:
মেহেরপুরে প্রকাশ্য দিবালোকে ২ জনকে হত্যা করা হয়েছে।
আজ শনিবার (১২ জুন), দুপুরের দিকে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে এ ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় যতারপুর বিশ্বাসপাড়ার আবুল হোসেনের ছেলে মনির (৩০) ও একই পাড়ার রাশেদুল হকের ছেলে সাইদুর (৩২) নামে ২ যুবক খুন হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, মনির একজন নেশাখোর। প্রকাশ্য দিবালোকে সে গাঁজা সেবন করছিল। এসময় সাইদুর তাকে নিষেধ করলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাইদুর তার সাথে কথায় না পারায় ফিরে যাচ্ছিলেন। এসময় মনির পিছন দিক থেকে ধারালো হাসুয়া দিয়ে সাইদুরকে কোপ দেয়। এতে সাইদুর ঘটনাস্থলেই নিহত হয়। এহেন ঘটনায় স্হানীয় জনতা উত্তেজিত হয়ে মনিরকে ধাওয়া করে গণধোলাইয়ের এক পর্যায়ে সেও নিহত হয়।
মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি ও অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত দু’জনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি জানান, মনির একজন মাদকসেবী। কিছুদিন পূর্বেও সে পুলিশের হাতে আটক হয়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এলাকার উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে মেহেরপুর সদর থানা ও মুজিবনগর থানার একাধিক পুলিশের টীম মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com