শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

রংপুরে পৃথক মামলায় একজনের যাবজ্জীবন ও এক নারীর ১০ বছরের কারাদন্ড

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
রংপুরে পৃথক দুটি মাদক মামলায় একজনের যাবজ্জীবন ও এক নারীকে ১০ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালতের বিচারক। বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তারিক হোসেন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামী আদালতে উপস্থিত ছিল।
আদালত সূত্রে জানাগেছে, ২০১৮ সালের ৪ নভেম্বর রংপুর র‌্যাব ৩৭ বোতল ফেন্সিডিলসহ মিঠাপুকুর উপজেলার কেশবপুর এলাকার মৃত আব্দুস ছালামের পুত্র শাহাবুল ইসলামকে গ্রেফতার করে। এঘটনায় র‌্যাব বাদি হয়ে একটি মামলা করে। মামলায় ৯ জনের সাক্ষ্য ও যুক্তি-তর্ক শেষে আসামী শাহাবুল ইসলামকে যাবজ্জীবন কারাদ- প্রদান করা হয়।
একই আদালতে অপর একটি মামলায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার খালিসা কোটাল এলাকার এজাহার আলীর স্ত্রী পয়মন খাতুনকে ১০ বছরের কারাদ- দেয়া হয়। ২০১৮ সালের ৩০ নভেম্বর রংপুর বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের সামনে থেকে ডিবি পুলিশ তাকে ২ হাজার পিছ ইয়াবাসহ গ্রেফতার করেন। এঘটনায় মেট্রোপলিটন তাজহাট থানায় ডিবি পুলিশ বাদি হয়ে মামলা করেন। মামলায় ১৫ জনের সাক্ষ গ্রহণ করা হয়। যুক্ত-তর্ক শেষে আসামীকে ১০ বছরের সশ্রম কারাদ- দেয়া হয়।
রাষ্টপক্ষের আইনজীবী নয়নুর রহমান টফি দুইজনের সাজার বিষয়টি নিশ্চিত করে জানান, সাক্ষ্য প্রমান শেষে আদালতের চিারক এই রায় ঘোষনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com