শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় ৬০ দিনে ৯৭১ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেফতার অভিযান অব্যাহত রাজশাহীর পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ থানায় এজাহার রাজশাহীতে অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা পাবনা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভা থেকে ৫টি সিলিং ফ্যান প্রদান রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

রংপুরে ব্যবসায়ী ও ভিক্ষুকের মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নিখোঁজের সাতদিন পর আকবর আলী (৭৫) নামে এক ভিক্ষুক ও ব্রীজের নীচ থেকে মাহের উদ্দিন (৮০) নামে অপর এক বীজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের নগরবন এলাকায় ঘাঘট নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আকবর আলী ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন এবং নদীর পাশে একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন। গত সাতদিন ধরে কোনো খোঁজ মিলছিল না আকবর আলীর। বৃহস্পতিবার দুপুরে ঘাঘট নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, অসাবধানতাবশত হয়তো তিনি নদীতে পড়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে বৃহস্পতিবার সকালে রংপুরের গঙ্গাচড়া বাজার সংলগ্ন ভুটকা ব্রিজের নিচে পানি থেকে মাহের উদ্দিন (৮০) নামে এক বীজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার উত্তর পানাপুকুর গ্রিয়ারপার এলাকার সেয়ার উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মাহের উদ্দিনের গঙ্গাচড়া বাজারে বিভিন্ন শাক সবজির একটি বিজের দোকান আছে। প্রতিদিনের ন্যায় বুধবার বিকেলে তিনি বাড়ি থেকে দোকানে যান। রাত ১১টার দিকে দোকান বন্ধ করে আর বাড়ি ফেরেননি। পরে বৃহস্পতিবার সকাল ৭টারদিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভুটকা ব্রিজের নিচে পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com