শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

রংপুর নগরীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, তিন মাদক সেবীর কারাদন্ড

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল ,রংপুর :
রংপুর নগরীতে মাদক বিরোধী অভিযানে ৩ মাদকসেবীর কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের জরিমানা ও কারাদন্ড দেয়া হয়েছে।
কারাদন্ডপ্রাপ্ত মাদকসেবীরা হলেন, রংপুর নগরীর নুরপুর এলাকার মিলন মিয়া (৪১), আশরতপুর এলাকার সাদেকুল ইসলাম (৩৫) ও খামারপাড়া এলাকার আমিনুল ইসলাম (৪০)।
বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এব্যাপারে রংপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, ৩ ব্যক্তিকে মাদক সেবন অবস্থায় আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদক সামগ্রী জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মিলন মিয়া, সাদেকুল ইসলাম ও আমিনুল ইসলামকে যথাক্রমে ১৫ দিন, ২ মাস ও ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ও প্রত্যেককে ১শ টাকা করে জরিমানা করা হয়েছে।অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ সদস্যগণ সহায়তা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com