রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহীতে ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহীঃ
রাজশাহী নগরীতে পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে সপুরা ছয়ঘাটি এলাকার একটি ছাত্রীনিবাস থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই ছাত্রীর নাম জনি সুরাইয়া (২০)। তিনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজি বিভাগের শেষ বর্ষের ছাত্রী ছিলেন। নওগাঁর মান্দা উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে জনি সুরাইয়া। তিনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত ছিলেন। এঘটনায় ফুয়াদ ম্যানসন ছাত্রীনিবাসের কেয়ারটেকার শহিদা বেগম, (৫০) জানান, জনি খুব ভোরে ঘুম থেকে উঠতো। রোববার সকাল ৮টা বেজে গেলেও তার কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে সকাল সাড়ে ৯টার দিকে বাহির থেকে দুইজন মিস্ত্রি ডেকে দরজা কেটে দেখা মিলে জনি গলায় ফাঁস দিয়ে ঝুলছে। পরবর্তিতে রাসিকের ওয়ার্ড কার্যালয়ে জানালে তারা পুলিশকে খবর দেয়। এব্যাপারে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন,মেয়েটি ছাত্রী নিবাসের সিঙ্গেল রুমে থাকতো। অনেক বেলা হয়ে গেলেও রুম না খোলায় বাহির থেকে অনেক ডাকাডাকি করা হয়। কোন সাড়া না পেয়ে ওয়ার্ড কাউন্সিলর অফিস থেকে পুলিশকে জানান । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে পাঠায়।
তবে প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে। এ ব্যপারে বোয়ালিয়া মডেল থানায় একটি (ইউডি) অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলেও জানান জানান (ওসি)।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com