সোমবার, ১৩ Jul ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

News Headline :
নওগাঁর পত্নীতলায় গভীর রাতে বিধবার জমি দখলের অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ কামনা যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার  হুমকি  দিয়ে অর্থ  আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা পাবনার ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে মোবাইল কোর্টে ১ জন কে কারাদণ্ড সহ অর্থদন্ড চারঘাটে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার পাবনা সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত মান্দায় বন্যার্তদের পাশে ছাত্রদল পানিবন্দী ২০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ শিমুল বিশ্বাসের বিরুদ্ধে আবু সাঈদ চেয়ারম্যানকে শেল্টার দেয়ার অভিযোগ: প্রাসঙ্গিক কিছু কথা পাবনায় ওসি আব্দুস সালামের যোগদানের খবরে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের উচ্ছাস ভেস্তে যতে পারে পুলিশ সুপারের পরিকল্পনা পাবনায় ৬০ দিনে ৯৭১ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেফতার অভিযান অব্যাহত রাজশাহীর পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ থানায় এজাহার

রাজশাহীতে মৌলবী বেশে প্রতারণা কুষ্টিয়ার দুই প্রতারক গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে প্রতারক দুই ভাইকে গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম পশ্চিম শেখপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো: কুষ্টিয়া জেলার মিরপুর থানাধিন কাতলামারী গ্রামের মৃত নাসির উদ্দিনের দুই ছেলে মোঃ আফান আলী (৩৯) ও মোঃ সোফান আলী (২৯)। শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ। তিনি জানান, গত (২৫ ডিসেম্বর ২০২১) দুপুরে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম পশ্চিম শেখপাড়া গ্রামের মোঃ শাহাবুল ইসলামকে (৪৮) মৌলবী বেশ ধারণ করে অনেক বিপদ চলছে বলে ভয় দেখায় প্রতারক মোঃ আফান আলী ও মোঃ সোফান আলী। ওই সময় তারা পানিতে ঝাড়ফুক দিয়ে পানি খাওয়ায় এবং মানত হিসেবে শাহাবুলের কাছে নগদ ৪৯,৭০০ টাকা ও তাহার স্ত্রীর গলার ২২ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন কৌশলে নিয়ে নেয়। এরপর প্রতারকরা তাদের চোখ বন্ধ করে কালিমা পড়তে বলে। শাহাবুল দম্পতী চোখ বন্ধ করে কলমা পড়ার সময় প্রতারকরা মোটরসাইকেল নিয়ে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ভুক্তভোগী শাহাবুল ইসলাম তার বসত বাড়ি সংলগ্ন মুদি’র দোকান ঘরের সামনে প্রতারকদের দেখে চিনতে পারে। এ সময় সে কাশিয়া ডাঙ্গা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজের নির্দেশে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রতারক দুই ভাইকে আটক করে। এ ব্যপারে তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com