শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

রাজশাহীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীতে পঞ্চম শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষণ মামলায় উজ্জ্বল আলী (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই যুবককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও এক মাসের কারাদ- আদেশ দিয়েছেন আদালত।
রাজশাহীর চারঘাট উপজেলার পূর্ব কালাবীপাড়া গ্রামের মো. আলাউদ্দীনের ছেলে উজ্জ্বল আলী। ওই সময় আসামির বয়স ছিল ২৫ বছর। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহাম্মদ হাসানুজ্জামান এ রায় ঘোষাণা করেন।
২০১২ সালে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে রায় ঘোষণার সময় অভিযুক্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় কোর্ট পুলিশ। রায় ঘোষণার পর রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শামসুন নাহার মুক্তি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহীর চারঘাট থানায় পঞ্চম শ্রেণীর স্কুলছাত্রীকে (১১) ধর্ষণ মামলার একমাত্র আসামি হচ্ছেন উজ্জ্বল আলী।
তিনি বলেন, ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর দুপুরে ধানক্ষেত কাজ করছিলেন ওই স্কুলছাত্রীর বাবা। বাবাকে দুপুরের খাবার দিয়ে বাড়ি ফেরার পথে উজ্জ্বল আলী ওই ১১ বছরের শিশুকে দূরের একটি আখক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (২০০০ এর ৯-১ ধারায়) থানায় মামলা দায়ের করা হয়। পরে তদন্ত শেষে চারঘাট থানা পুলিশ এই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। ওই মামালায় আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদ- এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদ-। জরিমানার টাকা ভিকটিমকে দিতে নির্দেশ দিয়েছেন বিচারক।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com