শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

রাজশাহীর বাঘা প্যানেল মেয়র পিন্টুর ৪শত পরিবারের মাঝে খাদ্য বিতরণ

Reading Time: < 1 minute

আবুল হাশেম, রাজশাহী:
রাজশাহীর বাঘা উপজেলায় নিম্ম আয়ের ব্যবসায়ীদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু। শনিবার (৩ জুলাই) বাঘা উপজেলা আওয়ামীলীগ স্থায়ী কার্যালয়ে ছাত্রলীগ,যুবলীগ এর নেতা-কর্মী দের সহযোগিতায় ৪শতটি পরিবারের জন্য চাল,ডাল আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন এই নেতা। বাঘা পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু বাঘা রিপোটার্স ক্লাব এর সাংবাদিক কে বলেন,বাঘা-চারঘাটের উন্নয়নের রুপকার, গণমানুষের নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাঘা উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি মহোদয়ের নির্দেশে বাঘা পৌরসভার সকল চা-দোকানদার, নাপিত ও ঋষি সম্প্রদায়ের মধ্যে এই চলমান এই কঠোর লকডাউনে নিম্ন আয়ের মানুষ ও ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই করোনাকালীন সময়ে কঠোর বিধিনিষেধের মধ্যে জীবন ও জীবিকা স্বাভাবিক রাখতে ৪শতটি পরিবারের মাঝে চাল,ডাল ও আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করি। উপজেলার বিত্তবানদের এলাকার গরীব,নিম্ম আয়ের মানুষদের নিজ নিজ অবস্থান হতে সাহায্য করার জন্য অনুরোধ করেন প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com