মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

রাজশাহী জেলা পুলিশের আইন শৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :

রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষ হল অব ইউনিটে আইন শৃংখলা ও অপরাধ পরিস্থিতি সংক্রান্তে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১২টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম,পিপিএম। সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার)। বিশেষ মতবিনিময় সভায় রাজশাহী জেলা পুলিশের সিনিয়র অফিসারগনসহ আটটি থানার অফিসার ইনচার্জ, ছয়টি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ , জেলা বিশেষ শাখার অফিসারবৃন্দ ও বিভিন্ন ইউনিটের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ডিআইজি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে থানার অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন। প্রত্যাশিত সেবা গ্রহণের ক্ষেত্রে কেউ যাতে হয়রানি বা অনিয়মের শিকার না হয় এবং তাৎক্ষণিকভাবে সহজেই আইনগত সেবা পেতে পারেন সে বিষয়ের উপর বিশেষ গুরত্বারোপ করেন। মাদক-সন্ত্রাস-জংগীবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে পুলিশের চলমান অভিযান জোরদার করার নির্দেশনা প্রদান করেন। সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com