শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

রাজশাহী মহানগরীতে ড্রেন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
রাজশাহী মহানগরীতে ড্রেনের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের ( ২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় বোয়ালিয়া থানা পুলিশ নগরীর ম্যাচ ফ্যাক্টরি রোড় এলাকায় ঈদগা মাঠের পাশের এক ড্রেনের ভেতর থেকে লাশটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। মৃত ব্যক্তি ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তার হয়ে থাকতে পারেন বলে পুলিশের ধারণা।এ তথ্য নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মাজহারুল ইসলাম ।
তিনি জানান, ধারণা করা হচ্ছে একদিন আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। ড্রেনের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত নয় পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। এ নিয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাবার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com