মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১০:১০ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে ২০৫পিস ইয়াবা-সহ মোঃ মতিউর রহমান (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার মাদক কারবারি: মোঃ মতিউর রহমান মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকার মৃত আঃ সামাদের ছেলে। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি মোঃ মতিউর রহমানকে গ্রেফতার করা হয়। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে কাশিয়াডাঙ্গা থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com