শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

রাজশাহী মহানগরীতে হেরোইন ও দেশীয় অস্ত্র সহ দুই চাঁদাবাজ গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ১০৬ গ্রাম হেরোইন ও ২টি চাকু (ছোরা) সহ দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে (মহানগর গোয়েন্দা শাখা) ডিবি পুলিশের একটি দল।
গতকাল শনিবার সকাল পৌনে ১১টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাহেব বাজার ন্যাশনাল ব্যাংক রাজশাহী শাখার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাহেব বাজার বড়কুঠি গ্রামের মৃত নবাবজান শেখের ছেলে মোঃ মুরাদ ওরফে ককটেল মুরাদ (৩৬) ও মোঃ কামালের ছেলে মোঃ পিন্টু (৩২)।
এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাহেব বাজার ন্যাশনাল ব্যাংক রাজশাহী শাখার সামনে দুই জন ব্যক্তি হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের পরিদর্শক মোঃ আশিক ইকবাল, এসআই মোঃ ছয়ফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে মোঃ মুরাদ ওরফে ককটেল মুরাদ ও মোঃ পিন্টু (৩২)কে গ্রেফতার করে। এসময় তাদের শরীর তল্লাশী করে তাদের কাছ থেকে ১০৬ গ্রাম হেরোইন ও ২টি চাকু (ছোরা) উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীরা মহানগরীর সাহেব বাজার এলাকার বিভিন্ন দোকানে থেকে চাঁদা আদায় করতো। তাদের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় মাদকসহ অন্যান্য আইনে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com