শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

রামেকে করোনায় আরও ৬ জনের মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।
গতকাল মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, পাবনার একজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন।
রোগী ভর্তির বিষয়ে রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। রামেকের করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে ৪৩ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৯০ জন।
করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ১১ জনের ও মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮৭ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৭ দশমিক ৪৭ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com