মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

রামেক হাসপাতালকে বিএসআরএম’র হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা উপহার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
করোনা রোগীদের চিকিৎসায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালকে দুটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা উপহার দিয়েছে বিএসআরএম গ্রুপ।
গতকাল রোববার সকালে বিএসআরএম এর রাজশাহী রিজিওনের রিজিওনাল সেলস ইনচার্জ মোঃ রাজীব রাব্বানী হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানীর নিকট এগুলো হস্তান্তর করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, বিএসআরএম এর কর্মকর্তা ফেরদৌস আহমেদ ও মহিউদ্দিন চৌধুরী। বিএসআরএম এর রাজশাহী রিজিওনাল সেলস ইনচার্জ মো. রাজীব রাব্বানী বলেন, সব সময়ের মতই দেশের এই ক্রান্তিকালেও তাঁরা করোনা রোগীদের জন্য এগিয়ে এসেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে আগামীতেও তাঁরা সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছেন।
এ সময় ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিএসআরএম স্টিল লিমিটেডকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, হাসপাতালে এখন হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার সংখ্যা ৮৩টি হলো। এগুলো করোনা আক্রান্ত মূমুর্ষ রোগীদের জন্য খুবই প্রয়োজনীয়। বিএসআরএমের এখন হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দুটিও দ্রুত সময়ের মধ্যে করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহার হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com