বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় ৬০ দিনে ৯৭১ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেফতার অভিযান অব্যাহত রাজশাহীর পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ থানায় এজাহার রাজশাহীতে অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা পাবনা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভা থেকে ৫টি সিলিং ফ্যান প্রদান রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

করোনায় রামেক হাসপাতালে আরও ২১ জনের মৃত্যু পাবনার ৫জন

Reading Time: 2 minutes

বিশেষ সংবাদদাতা (রাজশাহী-রাব্বানী):
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা গেছেন। এরআগের ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছিল। ফলে একদিনের ব্যবধানে আবারও মৃত্যু বাড়ল রামেক হাসপাতালের করোনা ইউনিটে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে মারা গেছেন মোট ২১ জন। এর মধ্যে করোনা সংক্রমণে মারা গেছেন ১০ জন। আর করোনা উপসর্গে ১১ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও ১০ জন নারী ছিলেন। মৃতদের অধিকাংশের বয়স ৩১ থেকে ৬৫ বছরের ওপরে।
হাসপাতাল পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ২১ জনের মধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ৪ জন, পাবনার ৫ জন ও ঝিনাইদহের ১ জন।
তিনি আরো জানান, মৃত ২১ জনের মধ্যে রাজশাহীর ৩ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, পাবনার ২ জন ও ঝিনাইদহের ১ জন করোনা সংক্রমণে মারা গেছেন। আর রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ১ জন, নওগাঁর ২ জন ও পাবনার ৩ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। রামেক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৭৮ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২২১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৯৯ জন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ২৪০টি নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৪৭ জনের নমুনা পরীক্ষায় ১৩০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবে মোট ৬৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৯৮ জনের করোনা পজিটিভ ফল আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৫২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com