মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

শিবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর পাঠান সম্পাদক কাদির কিবরিয়া

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদীর শিবপুর উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি এ.এস.এম জাহাঙ্গীর পাঠান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাদির কিবরিয়া।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার বানিয়াদী দলীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও নরসিংদী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক।উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ.এস.এম জাহাঙ্গীর পাঠানের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদির কিবরিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন নরসিংদী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ওমর ফারুক মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো: মহিউদ্দীন ফরাজী,জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ফররুখ আহমেদ, জাকির হোসেন মৃধা,এ্যাড. আবুল হাসনাত মাসুম,অধ্যাপিকা বিলকিস সরকার পুতুল প্রমূখ।এছাড়াও জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনের শুরুতে ভার্চুয়াল বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মজিবুল হক চুন্নু বলেন, দেশে উচ্চ শিক্ষিতরা চাকরী পাচ্ছেনা,বেকারত্বের হার বেড়েগেছে,এব্যাপারে সরকারের কোন মাথা ব্যাথা নেই।তাছাড়া বর্তমান সরকার এতোদিনেও নিরপেক্ষ নির্বাচনের যে প্রক্রিয়া তা নির্ধারন করতে পারেনি।আমরা জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের নিরপেক্ষ নির্বাচনের প্রস্তাবকে বাস্তবায়ন করে  আগামী নির্বাচনে ৩’শ আসনে নির্বাচন করে সফল হতে চাই।
সম্মলনের দ্বিতীয় অধিবেশনে আগামী দুই বছরের জন্য এ.এস.এম জাহাঙ্গীর পাঠানকে সভাপতি এবং কাদির কিবরিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com