সোমবার, ১৩ Jul ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

News Headline :
নওগাঁর পত্নীতলায় গভীর রাতে বিধবার জমি দখলের অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ কামনা যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার  হুমকি  দিয়ে অর্থ  আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা পাবনার ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে মোবাইল কোর্টে ১ জন কে কারাদণ্ড সহ অর্থদন্ড চারঘাটে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার পাবনা সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত মান্দায় বন্যার্তদের পাশে ছাত্রদল পানিবন্দী ২০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ শিমুল বিশ্বাসের বিরুদ্ধে আবু সাঈদ চেয়ারম্যানকে শেল্টার দেয়ার অভিযোগ: প্রাসঙ্গিক কিছু কথা পাবনায় ওসি আব্দুস সালামের যোগদানের খবরে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের উচ্ছাস ভেস্তে যতে পারে পুলিশ সুপারের পরিকল্পনা পাবনায় ৬০ দিনে ৯৭১ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেফতার অভিযান অব্যাহত রাজশাহীর পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ থানায় এজাহার

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সরকারি কর্মচারীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল-রাজশাহী বিভাগীয় কমিশনার

সরকারি কর্মচারীদের নিরাপদ আশ্রয়স্থল কর্মচারী কল্যাণ বোর্ড: বিভাগীয় কমিশনার মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সরকারি কর্মচারীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল। এটি কর্মচারীদের কল্যাণে নিবেদিত একটি প্রতিষ্ঠান, যা যেকোনো সংকটময় পরি¯ি’তিতে তাদের পাশে দাঁড়ায়। সোমবার সকালে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে দপ্তরের সভাকক্ষে আয়োজিত “বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সেবা সম্পর্কে অবহিতকরণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার বলেন, সরকারি কর্মচারীরা তাদের মাসিক বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ কল্যাণ তহবিলে জমা রাখেন। সাধারণত কেউ অনুদান পাওয়ার প্রত্যাশা না করলেও জটিল বা দীর্ঘ¯’ায়ী রোগে আক্রান্ত হয়ে আর্থিক সংকটে পড়লে কর্মচারী কল্যাণ বোর্ডই তাদের অন্যতম ভরসার জায়গা হয়ে ওঠে। তিনি জানান, গত এক বছরে রাজশাহী বিভাগে প্রায় সাত হাজার সরকারি কর্মচারী বিভিন্ন খাতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সহায়তা পেয়েছেন। ন্যায়সঙ্গত সুযোগ (ইক্যুইটি) নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ঢাকার কেন্দ্রীয় সুযোগ-সুবিধার তুলনায় রাজশাহীসহ দূরবর্তী অঞ্চলের সরকারি কর্মচারীদের চিকিৎসা ও লজিস্টিক বাস্তবতা ভিন্ন। তাই নীতিমালা প্রণয়ন ও সহায়তা প্রদানের ক্ষেত্রে ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় এনে এসব এলাকার কর্মচারীদের জন্য আরও সংবেদনশীল ও যৌক্তিক সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি অনুদান বিতরণে স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কেন্দ্রীয়ভাবে মনিটরিং ব্যবস্থা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন। ড. বজলুর রশীদ আরও জানান, রাজশাহীতে সরকারি কর্মচারীদের জন্য একটি পৃথক হাসপাতাল প্রতিষ্ঠার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে এবং এ জন্য প্রয়োজনীয় জায়গা নির্ধারণ করা হয়েছে। হাসপাতালটি চালু হলে সরকারি কর্মচারীরা স্বল্প ব্যয়ে বিশেষায়িত চিকিৎসাসেবা পাবেন। একই সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এর ওপর রোগীর বিদ্যমান চাপও কমবে। বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের পেনশন প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসন এবং ভবিষ্যতে পরিবারগুলোর ভোগান্তি কমাতে কর্মচারী কল্যাণ বোর্ডের নির্ধারিত মেডিকেল কমিটির সনদ গ্রহণের বিষয়টি সবাইকে অবহিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খন্দকার মোঃ শামীম হোসেন এবং মোঃ জামিরুল ইসলাম। কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সরকারি কর্মচারীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল। এটি কর্মচারীদের কল্যাণে নিবেদিত একটি প্রতিষ্ঠান, যা যেকোনো সংকটময় পরি¯ি’তিতে তাদের পাশে দাঁড়ায়। সোমবার সকালে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে দপ্তরের সভাকক্ষে আয়োজিত “বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সেবা সম্পর্কে অবহিতকরণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার বলেন, সরকারি কর্মচারীরা তাদের মাসিক বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ কল্যাণ তহবিলে জমা রাখেন। সাধারণত কেউ অনুদান পাওয়ার প্রত্যাশা না করলেও জটিল বা দীর্ঘ¯’ায়ী রোগে আক্রান্ত হয়ে আর্থিক সংকটে পড়লে কর্মচারী কল্যাণ বোর্ডই তাদের অন্যতম ভরসার জায়গা হয়ে ওঠে।
তিনি জানান, গত এক বছরে রাজশাহী বিভাগে প্রায় সাত হাজার সরকারি কর্মচারী বিভিন্ন খাতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সহায়তা পেয়েছেন। ন্যায়সঙ্গত সুযোগ (ইক্যুইটি) নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ঢাকার কেন্দ্রীয় সুযোগ-সুবিধার তুলনায় রাজশাহীসহ দূরবর্তী অঞ্চলের সরকারি কর্মচারীদের চিকিৎসা ও লজিস্টিক বাস্তবতা ভিন্ন। তাই নীতিমালা প্রণয়ন ও সহায়তা প্রদানের ক্ষেত্রে ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় এনে এসব এলাকার কর্মচারীদের জন্য আরও সংবেদনশীল ও যৌক্তিক সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি অনুদান বিতরণে স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কেন্দ্রীয়ভাবে মনিটরিং ব্যবস্থা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন। ড. বজলুর রশীদ আরও জানান, রাজশাহীতে সরকারি কর্মচারীদের জন্য একটি পৃথক হাসপাতাল প্রতিষ্ঠার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে এবং এ জন্য প্রয়োজনীয় জায়গা নির্ধারণ করা হয়েছে। হাসপাতালটি চালু হলে সরকারি কর্মচারীরা স্বল্প ব্যয়ে বিশেষায়িত চিকিৎসাসেবা পাবেন। একই সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এর ওপর রোগীর বিদ্যমান চাপও কমবে। শেষ চাহিদাসম্পন্ন সন্তানদের পেনশন প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসন এবং ভবিষ্যতে পরিবারগুলোর ভোগান্তি কমাতে কর্মচারী কল্যাণ বোর্ডের নির্ধারিত মেডিকেল কমিটির সনদ গ্রহণের বিষয়টি সবাইকে অবহিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খন্দকার মোঃ শামীম হোসেন এবং মোঃ জামিরুল ইসলাম। কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com