মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

News Headline :
তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সরকারি কর্মচারীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল-রাজশাহী বিভাগীয় কমিশনার নওগাঁর বদলগাছীতে ধান বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক বৃদ্ধার মৃত্যু পাবনায় আওয়ামী দোষর ছাত্রহত্যা মামলার আসামী পানি উন্নয়ন বোর্ডসহ আশে পাশের অফিসগুলো নিয়ন্ত্রন করছেন রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইতে গ্রেফতার  পাবনার আতাইকুলায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়ি দোকানঘরে আগুন অতিরিক্ত পুলিশ মোতায়েন পাবনা  ঈশ্বরদীর ৬ জনসহ জেলার মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ১১ জন গ্রেপ্তার

সাংবাদিক হত্যাচেষ্টাকারীদের দ্রুত বিচারের মূখোমূখি করুন : বিএমএসএফ

Reading Time: < 1 minute

ঢাকা মঙ্গলবার ২২ জুন ২০২১: তিনি সাংবাদিক! নাম রিয়াজ হোসেন। তিনি দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকা স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন। বাড়ি নারায়নগঞ্জের রূপগঞ্জে। সাংবাদিক রিয়াজের ওপর এই হামলার নেপথ্য কারন কি? প্রশাসন কি পারবেন ঐ হত্যাচেষ্টাকারীদের খুঁজে বের করতে? আমরা বিচারের অপেক্ষায় রইলাম… জানাগেছে, হত্যাচেষ্টাকারী সশস্ত্র সন্ত্রাসীরা রিয়াজ হোসেনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে শেষে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত নিশ্চিত করে ফেলে যায়। কিন্তু মহান রাব্বুল আলামিন তাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। রিয়াজ এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। তবে রিয়াজের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি নারায়নগঞ্জের কর্ণগোপ এলাকার ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার (২১ জুন) রাত সোয়া ১২টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার খাঁপাড়া এলাকার নিজ বাড়ির সামনেই ঘটে এ হামলার ঘটনা। সাংবাদিক রিয়াজের হত্যাচেষ্টার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বিএমএসএফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ এর সমন্বয়কারি আহমেদ আবু জাফর বলেন, একজন সাংবাদিককে এভাবে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনা গোটা সাংবাদিক সমাজকে ভাবিয়ে তোলে। রিয়াজ হত্যাচেষ্টা ঘটনায় জড়িত সন্ত্রাসিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনলে দেশব্যাপি বিচারের দাবিতে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com