বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস

সাতক্ষিরার চুকনগরের ভুয়া এন এস আই তালায় আটক

Reading Time: < 1 minute

মোঃ শহিদুল ইসলাম, খুলনা
সাতক্ষীরার তালায় আইনশৃংখলা বাহিনীর যৌথ অভিযানে ও এলাকাবাসির সহযোগীতায় ভুয়া এনএসআই কর্মকর্তাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সকালে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনসাহা এলাকা হতে প্রতারণার সময় সাতক্ষীরা এনএসআই তাকে আটক করে। আটককৃত ব্যক্তি হলেন, খুলনা বিভাগের ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের আরশাফ আলী মোড়লের পুত্র মুজাহিদ হোসেন (৩২)। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে চাকরী দেওয়া, জমি ও বাড়ী ক্রয় এবং হজে¦ পাঠানোর কথা বলে, বিভিন্ন ভাবে কয়েকজনের নিকট হতে প্রতারণা করে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। সাতক্ষীরা এনএসআই সুত্রে জানা যায়, প্রতারক মুজাহিদ হোসেন একজন পেশাদার প্রতারক। সে বিভিন্ন সময় বিভিন্ন জেলা ও উপজেলায় সরল ও সাদাসিদা মানুষকে তার্গেট করে, বিভিন্ন প্রলোভোন দেখিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে লোভে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতো। তার ব্যবহৃত মোবাইল থেকে অনেক গোপন তথ্য পাওয়া গেছে বলে এই সুত্রটি জানান। তবে তদন্তের সাথে সেটি জানাতে অস্বীকার করেন এই অফিস কর্মকর্তা।
এ বিষয়ে ভুক্তভোগীরা বলেন, মুজাহিদ বিভিন্ন সময়ে তার ভাই গোয়েন্দা অফিসার ও তার চাচা সচিব আছে বলে তার নাম ভাংগিয়ে টাকা নেয়। সচিব এর সাথে ভুক্তভোগীদের কথাও বলিয়ে দেয়।
তালা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, তালার ইসলামকাটি এলাকা থেকে প্রতারক মোজাহিদ প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৪০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। মঙ্গলবার সকালে সুজনশাহা এলাকায় প্রতারণা করে টাকা নেওয়ার সময় এলাকাবাসির সহযোগীতায় সাতক্ষীরা এনএসআই তাকে আটক করে তালা থানা পুলিশে সোপর্দ করেন। পরে তাকে সাতক্ষীরা ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com