সোমবার, ১৩ Jul ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

News Headline :
নওগাঁর পত্নীতলায় গভীর রাতে বিধবার জমি দখলের অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ কামনা যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার  হুমকি  দিয়ে অর্থ  আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা পাবনার ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে মোবাইল কোর্টে ১ জন কে কারাদণ্ড সহ অর্থদন্ড চারঘাটে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার পাবনা সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত মান্দায় বন্যার্তদের পাশে ছাত্রদল পানিবন্দী ২০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ শিমুল বিশ্বাসের বিরুদ্ধে আবু সাঈদ চেয়ারম্যানকে শেল্টার দেয়ার অভিযোগ: প্রাসঙ্গিক কিছু কথা পাবনায় ওসি আব্দুস সালামের যোগদানের খবরে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের উচ্ছাস ভেস্তে যতে পারে পুলিশ সুপারের পরিকল্পনা পাবনায় ৬০ দিনে ৯৭১ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেফতার অভিযান অব্যাহত রাজশাহীর পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ থানায় এজাহার

সিরাজগঞ্জের অপহরণ ও জোরপূর্বক বিয়ের অভিযোগে র‌্যাবের হাতে ২জন গ্রেফতার। ভিকটিম উদ্ধার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা :
অপহরনের পর কিশোরীকে বিয়ে করার অপরাধে র‌্যাব ১২ দুইজনকে আটক করেছে। এ সময় ভিকটিমকে উদ্ধার করেছে অভিযান দল। গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার ঈশ্বরপুর গ্রামের মোঃ কাফি ফকিরের ছেলে জনি ফকির(২২) মৃত নবীর উদ্দিনের ছেলে মোঃ কাফি ফকির।র‌্যাব ১২ ক্যাম্প জানায়, গত ১২মে তারাশ কুন্দুইল গ্রামের জাহাঙ্গির আলমের কন্যা জোতি খাতুন (১২) রাতে প্রকৃতির ডাকে টয়লেটে গেলে জনি ফকির ও তার কয়েকজন বন্ধু জোতিকে জোর পুর্বক তুলে নিয়ে যায়। এ ব্যাপারে জোতির পিতা গত ১৬মে তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরী করে।

ডায়েরীর সুত্র ধরে আজ ১৭মে রাত দেড়টার দিকে র‌্যাব ১২ উপ- অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান,পিএসসি এন্ড এ্যাডজুটেন্ট এবং সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে ভিকটিম জোতিকে আসামীর বাড়ি থেকে উদ্ধার করে। এ সময় ২জন আসামীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ঘটনার সত্যতা স্বীকার করে এবং জন্ম তারিখ পরির্বতন করে অসাধু উপায়ে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার মসিন্দা মাঝপাড়া গ্রামের কাজি মোঃ আতিক এর মাধ্যমে ভুয়া জন্ম সনদের ভিত্তিতে বিয়ে করেন।
উল্লেখ্য যে মেয়েটির বয়স জন্ম সনদ অনুযায়ী-০৫/০৬/২০০৯ তারিখ অপরদিকে বিবাহের হলফনামা অনুযায়ী- ০৫/০৬/২০০২ তারিখ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com