রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

সিরাজগঞ্জের নিমগাছি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ দোকান পুড়ে ছাই

Reading Time: < 1 minute

মোঃ শাহাদত হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারে অগ্নিকান্ডে ১৫ টি দোকান ও মালামাল পুড়ে গেছে। ১১ এপ্রিল রবিবার রাত ৯টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। অগ্নিকান্ডের খবর পেয়ে রায়গঞ্জ ও তাড়াশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এদিকে, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
রায়গঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রতিবেদককে বলেন ‘রবিবার রাত ৯টার দিকে রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজারে কয়েকটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। রায়গঞ্জ ও তাড়াশ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, আগুনে তিনটি স্বর্ণের দোকান, সেলুন, মুদি দোকানসহ মোট ১৫টি দোকান ও মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকার মতো হলেও ব্যবসায়ীদের দাবি তাদের ক্ষতির পরিমাণ ৪০ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com