শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে হিরোইন ও গাঁজাসহ ৩জন গ্রেফতার

Reading Time: 2 minutes

প্রেস বিজ্ঞপ্তি :
র‌্যাব-১২’র পৃথক অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গা এবং রায়গঞ্জে হেরোইন ও গাঁজাসহ ০৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১।এর ধারাবাহিকতায় ২১/০৫/২০২২ খ্রিঃ সন্ধ্যা ০৬.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ভদ্রঘাট হইতে হাটপাঙ্গাসীগামী রাস্তার ডাঙ্গারপাড়া গ্রামস্থ ইসলামাবাদ স্যাইদিয়া দারুল উলুম ঈদগাঁহ মাঠের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ০২.৯৫০ (দুই দশমিক নয়শত পঞ্চাশ) কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহার নিকট মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ হাশেম আলী(৩১), পিতা-মৃত আবুল কাশেম আলী, সাং-শ্রীদাসগাঁতী, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
২। ২১/০৫/২০২২ খ্রিঃ বিকাল ০৩.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন র‌্যাব-১২, সিরাজগঞ্জের মেইন গেইটের সামনে ঢাকা টু রাজশাহী মহাসড়কের উত্তর পার্শ্বে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ১০০(একশত) গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহাদের নিকট মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন এবং নগদ নগদ-১৪০০/-(এক হাজার চারশত ) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ রমজান আলী(২৭), পিতা-মোঃ জামাল হোসেন, ২। মোঃ বাণী ইসরাইল(৩২), পিতা-মোঃ ইউনুস আলী, উভয় সাং-বুজরুকপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণীর ৮(গ)/৪১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

সূত্র ও বিস্তারিত ঃ এম. রিফাত-বিন-আসাদ(মেজর),মিডিয়া অফিসার.র‌্যাব-১২

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com