শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহীর পশ্চিমাঞ্চলে উন্নয়নের গতি- আবু মাসুমের নেতৃত্বে নতুন দিগন্ত টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার রায় আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী নেতানিয়াহুর হুমকি, যেখানে প্রয়োজন সেখানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা জরুরি: নওগাঁ পুলিশ সুপার আগামী শনিবার রাজশাহী যাবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী কেন্দ্র সচিবদের সাথে সভা করতে রাজশাহী আসছেন শিক্ষামন্ত্রী পাবনা জেনারেল হাসপাতালে বেড স্বল্পতার কারনে বারন্দায় থাকতে হচ্ছে রোগী ও স্বজনদের ইরানিরা আনন্দ প্রকাশ আর ইসরায়েলিরা ক্ষোভ এবং হতাশা প্রকাশ করছে

স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করে নাই: মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাসহ ৭ জেলায় করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি এবং সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাস্থ্যমন্ত্রীর (জাহিদ মালেক) কবেই পদত্যাগ করা উচিত ছিল। সে করে নাই।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে ফখরুল বলেন, আমি আগেও বলেছি, আর বলতে চাই না। বিশেষ প্রাণী পানি খায়, ঘোলা করে খায় আরকি। আমরা বহু আগেও তাদেরকে (সরকার) বার বার সুনির্দিষ্টভাবে বলেছি, করোনা মোকাবিলায় এসব ব্যবস্থা নেওয়া দরকার। তারা নেননি। বহুদিন পরে তারা এখন এসব ব্যবস্থা (লকডাউন) নিচ্ছেন। এখন আর বলে বলে আর বলতে ইচ্ছা করে না। কী বলবেন, এদের তো চামড়া মোটা? এই স্বাস্থ্যমন্ত্রীর কবেই পদত্যাগ করা উচিত ছিল। সে করে নাই। দুর্ভাগ্যজনক উল্টো তারা ডিফেন্ড করছে সবাই সবাইকে। খুব ভালো কাজ করছে। এত ভালো স্বাস্থ্যমন্ত্রী নাকি আর হয় না।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। গত ২০ জুন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো মহাসচিব তুলে ধরেন।

তিনি বলেন, আপনি খেয়াল করে দেখবেন যে, ‘ল অ্যান্ড ফোর্সেস এজেন্সিজ যাদের এই লকডাউন ইমপ্লিমেন্ট করার কথা তাদেরকেও দেখা যায় না আজকাল। দে আর নট ভিজিবল, তারা ভিজিবল না এখন।

বিএনপি মহাসচিব বলেন, সভায় অবিলম্বে টিকা সংগ্রহ ও বিতরণের রোড ম্যাপ ঘোষণার দাবি জানানো হয়। জনগণ জানতে চায়, এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য সরকার কী ব্যবস্থা গ্রহণ করছে?

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com