সোমবার, ১৩ Jul ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

News Headline :
নওগাঁর পত্নীতলায় গভীর রাতে বিধবার জমি দখলের অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ কামনা যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার  হুমকি  দিয়ে অর্থ  আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা পাবনার ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে মোবাইল কোর্টে ১ জন কে কারাদণ্ড সহ অর্থদন্ড চারঘাটে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার পাবনা সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত মান্দায় বন্যার্তদের পাশে ছাত্রদল পানিবন্দী ২০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ শিমুল বিশ্বাসের বিরুদ্ধে আবু সাঈদ চেয়ারম্যানকে শেল্টার দেয়ার অভিযোগ: প্রাসঙ্গিক কিছু কথা পাবনায় ওসি আব্দুস সালামের যোগদানের খবরে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের উচ্ছাস ভেস্তে যতে পারে পুলিশ সুপারের পরিকল্পনা পাবনায় ৬০ দিনে ৯৭১ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেফতার অভিযান অব্যাহত রাজশাহীর পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ থানায় এজাহার

 হিলিতে বিপাকে পড়েছে নিন্ম আয়ের মানুষ ঘন কুয়াশায়

Reading Time: 2 minutes

সাইফুল ইসলাম, হিলি দিনাজপুর:
দেশের উত্তরের জেলা দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলা পৌষের শেষে ও মাঘের শুরুতে কুয়াশার চাদরে ঢেকে রয়েছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাহির হচ্ছে না। রাস্তা ঘাট ফাঁকা যানবহন চলাচল কমেছে। এতে বিপাকে পড়েছে নিন্ম আয়ের মানুষ। শীত জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।  মঙ্গলবার (১৭ জানুয়ারি) মাঘের শুরুতে হঠাৎ করে হাকিমপুর হিলি উপজেলা কুয়াশার চাদরে ঢেকে যায়। সকাল এগারোটায় সূর্যের দেখা মিলেছে। রাস্তা ঘাটে ভারি যানবাহসহ মোটরসাইকেল হেড লাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।  হিলি-বগুড়া রুটে বাস চালক রকি মিয়া বলেন, গত তিন চারদিনের মধ্যে আজ হঠাৎ করে শীতের তীব্রতা বেশি। রাস্তা ঘাটে তেমন মানুষজন নাই। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাহির হচ্ছে না। বগুড়া থেকে হিলি গাড়ি চালিয়ে আসলাম গাড়িতে যাত্রী নেই বললেই চলে। হিলি থেকে বগুড়া যেতে গাড়িতে যে গ্যাস লাগছে অনেক সময় সেই টাকায় পাচ্ছি না। রিকশা চালক এমদাদুল হক বলেন, বেশ কিছু দিন থেকে শীত পড়েছে। তবে আজকে মনে হচ্ছে গত তিন চারদিনের তুলনায় শীত বেশি। পেটের ক্ষুধা তো আর শীত গরম বোঝে না। তাই তীব্র শীত উপেক্ষা করে ১২ কিঃ মিঃ দূরে থেকে হিলি শহরে রিকশা নিয়ে আসছি। ঘন কুয়াশা আর শীতের জন্য যাত্রী তেমন নাই বসে আছি। এখন প্রায় এগারোটা বাজে মাত্র ৪০ টাকা ভারা মেরেছি। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার দাস বলেন, বেশ কিছু দিন থেকে সীমান্তবর্তী হাকিমপুর হিলিতে শীত বেড়েছে। আজকে একটু শীতের তীব্রতা বেশি মনে হচ্ছে। সেই সাথে শীত জনিত জ্বর, সর্দি কাশি, ডায়রিয়া রোগীর সংখ্যা আগের তুলনায় বেড়েছে। আর এসব রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। আমরা সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছি, কোন ভাবেই শিশু ও বয়স্কদের ঠান্ডা লাগানো যাবে না। প্রয়োজন ছাড়া তাদের ঘর থেকে বাহির না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্য মতে, আজ মঙ্গলবার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ৯.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯৪ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com