বুধবার, ০৩ Jun ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

অটো রিক্সার জন্য বন্ধুর হাতে গেল প্রান হত্যা রহস্য উন্মোচন না’গঞ্জ পুলিশের

Reading Time: 2 minutes

সারাবাংলা ডেক্স:
দিনমজুর বাবার চার সন্তানের বৃহৎ পরিবারের রোজকার বাজার করতে নুন আনতে পান্তা ফুরানোর মত অবস্থা। ছেলে আপন(১৬) অটোরিক্সা ভাড়া নিয়ে যে রোজগার করতো তা নিয়েই স্বপ্ন দেখেছিলেন কিছুটা স্বস্তির। কিন্তু সে স্বস্তি যে এত সস্তায় শেষ হয়ে যাবে তা ভাবতেও পারেননি স্বপ্নে। ২৬ এপ্রিল, ২০২২ তারিখ সকালে যখন ছেলের লাশ পাওয়ার খবর পেয়ে ছুটে গিয়েছিলেন ঘটনাস্থলে, তখন পরিবারসহ আকাশ বাতাস ভারী করেছিলেন আহাজারিতে।
ঘটনা নারায়ণগঞ্জ সদর মডেল থানার। ছেলে খুনের বিচার চেয়ে সেদিনই মামলা করেন বাবা। পুলিশ সুপার নারায়ণগঞ্জ জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম(বার) এর নির্দেশে ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাজমুল হাসান একটি চৌকস টিম নিয়ে শুরু করেন খুনিদের সন্ধান। তথ্য প্রযুক্তির সহায়তা আর বিভিন্ন সের্সের দেয়া তথ্যের বিশ্লেষণে ছুটে যান কুমিল্লা জেলার হোমনা থানা এলাকায়। আটক করেন প্রকৃত খুনি ভিকটিমের বন্ধু নাহিদ(২১) ও আমিন(২৩) কে। উদ্ধার করেন ভিকটিমের অটোরিক্সাসহ বিক্রি করা ১১৬০০ টাকা। একইসাথে উদ্ধার হয় হত্যার কাজে ব্যবহৃত গলায় ফাঁস দেয়া রশি। অটোরিক্সা চোরাকারবারিদের তিনজনকেও আটক করা হয়। বিজ্ঞ আদালতে ২৮ এপ্রিল ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মতে স্বীকোরোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি নাহিদ ও আমিন।
খুনের গল্পের শুরুটা অন্যরকম। নাহিদ ও আপন ছিল পরস্পর বন্ধু। কিন্তু একসময় প্রকাশ পায় দু’জনই ভালোবাসে একটি মেয়েকে। বিষয়টি জানার পর শুরু হয় মনোযুদ্ধ। এর পালে হাওয়া লাগায় অপর বন্ধু অটোরিক্সা ছিনতাকারী আমিন। সে নাহিদকে প্ররোচণা দিয়ে আপনকে খুন করে তার অটোরিক্সা ছিনতাইয়ের পরিকল্পনা চুড়ান্ত করে। ২৫ এপ্রিল, ২০২২ তারিখ রাতে নাহিদ ও আমিন ঘোরার কথা বলে আপনকে অটোরিক্সাসহ ডেকে নেয়। এরপর পরিকল্পনা অনুযায়ী নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে নির্মমভাবে গলায় ফাঁস দিয়ে খুন করে আপনকে। নাহিদ তার প্রেমিকার সাথে প্রেম করার প্রতিশোধ নেয় আপনের গোপনাঙ্গে চরম আঘাত করে। তুচ্ছ ঘটনায় নির্মমভাবে জীবন দিতে হয় আপনকে। এ যেন সিনেমার গল্পকেও হার মানায়। অটোরিক্সা চোরাকারবারিদের হাতে মাত্র ২৫ হাজার টাকায় বিক্রি করে দেয় নিহত আপনের অটোরিক্সাটি। তবে নগদ হাতে পায় তারা ২০ হাজার টাকা।
পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আজিজুল হক ও তদন্তকারী অফিসার এসআই নুর আলম এবং অন্যান্য সহযোগী অফিসার ফোর্সের অক্লান্ত

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com