সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার,স্বামী আটক

Reading Time: < 1 minute

আব্দুল বাসেদ,নোয়াখালী :
নোয়াখালী বেগমগঞ্জে পুলিশ ৪ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। নিহত গৃহবধূ জান্নাতুল ফেরদৌসি রুপা (২৫) সোনাইমুড়ী উপজেলার বজরা গ্রামের মোহাম্মদ.ওয়াহিদুলের মেয়ে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে ১১টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জমীস উদ্দিনের নতুন বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধুর স্বামীকে আটক করেছে পুলিশ।
আটককৃত সালাউদ্দিন সোহেল (৩৫) উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির মৃত আবুল হাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ৩ সন্তানের জননী বর্তমানে ৪মাসের অন্তঃসত্ত্বা রুপা পরিবারের সদস্যদের অগোচরে বসত ঘরের আাঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে নিহতের স্বজনদের অভিযোগ পারিবারিক কলহের জের ধরে রুপাকে তার স্বামী হত্যা করে ঘরের আঁড়ার সাথে ঝুলিয়ে রাখে। পরে খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখে। একই সাথে জিজ্ঞাসাবাদ করার জন্য স্বামী সোহেলকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com