মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীকে গ্রিন ও ক্লিন সিটি করতে তাগিদ পাবনায় বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য নীলফামারী থেকে গ্রেফতার পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ চুরি নওগাঁর বদলগাছীতে অটোচার্জার উল্টে পোস্টমাস্টারের মৃত্যু রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ  ট্যাপেন্টাডল জব্দ, পালিয়েছে যুবক  কুষ্টিয়া লালন শাহের মাজারে এসে হামলা শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী পাবনার সাঁথিয়ায় শিবির সমর্থক ও ছাত্রদল নেতাকর্মী দ্বন্দে তিনজন আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন IPU-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে যোগ দিতে তানজানিয়ার পথে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধি দল ডোমারে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আগামী প্রজন্মকে জ্ঞানে-গুণে উন্নত করার লক্ষ্যে সরকার নিরলস কাজ করছে-ডেপুটি স্পীকার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, বেড়া, পাবনা, ১৩ নভেম্বর ২০২৩ :
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, জাতির পিতার নির্দেশনা ছিল যত দ্রুত আমরা শতভাগ শিক্ষিতের জাতি গড়ে তুলতে পারবো বাংলাদেশের মানুষ তত দ্রুত ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও উন্নত জীবন পাবে। তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মিত হবে। কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি কুদরত-ই-খোদা শিক্ষা কমিশন গঠন করেছিলেন। শিক্ষার সার্বিক মানোন্নয়নে সকল ভাবনা সরকারের রয়েছে। আগামী প্রজন্মকে জ্ঞানে-গুণে উন্নত করার লক্ষ্যে সরকার নিরলস কাজ করছে। আজ (সোমবার) পাবনার বেড়া উপজেলায় ভারেঙ্গা একাডেমি এর উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন। ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন প্রসঙ্গে ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতা সবময়ই শোষিতের পক্ষাবলম্বন করেছেন। জাতির পিতার কন্যা বাঙালি জাতির পক্ষে এ ধরনের মানবতাবিরোধী বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশে ইসলাম ধর্মকে ব্যবহার করে যারা ক্ষমতায় থেকেছে অথচ তারা এ হামলার নিন্দা জানাতে পারে নি। তাদের প্রভুদের পদলেহন করতে গিয়ে তারা মানবতার পক্ষে দাড়াতে পারছেনা, ন্যুনতম নিন্দাও তারা জানাতে পারেনি। ১৯৭১ সালেও একইভাবে তারা মানবতার পক্ষে না দাড়িয়ে হায়েনাদের পক্ষে অবস্থান নিয়েছিল।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদুল ইসলামের এর সভাপতিত্বে বেড়া পৌর মেয়র এস এম আসিফ শামস রঞ্জনসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত-(মোঃ শোয়াইব) সহকারী পরিচালক (গণসংযোগ),বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com